সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সময়ের আলো ডেস্ক

খেলা

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছিল স্বাগতিক বাংলাদেশ। তাদের মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয়ে টাইগাররা

2026-03-15T11:57:40+00:00
2026-03-15T11:57:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৭ এএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছিল স্বাগতিক বাংলাদেশ। তাদের মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয়ে টাইগাররা সিরিজে লিড নিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ঘটেছে ঠিক তার উল্টো চিত্র। ঠিক ১১৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১২৮ রানে জিতে পাকিস্তান সিরিজে ১-১ সমতায় ফিরেছে।

আজ তৃতীয় ও শেষ ওয়ানডে হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াই। সিরিজ জয়ের লক্ষ্যে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সিরিজে বাংলাদেশের হোম অব ক্রিকেটের উইকেট নতুন রূপে। ফলে দ্বিপক্ষীয় লড়াই শুরুর আগে বড় রানের প্রত্যাশার কথা শোনা গিয়েছিল। কিন্তু দুই দল দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের নজির দেখিয়েছে।

সিরিজ নির্ধারণী ম্যাচ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি তো বটেই, র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্যও এটি বাংলাদেশের ভালো সুযোগ। আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই। এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ৬টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে কেবল একবার জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দলের সর্বশেষ সিরিজে ২০১৫ সালে ঘরের মাঠে তারা পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে আজ স্বাগতিকদের একাদশে কোনো পরিবর্তন থাকছে না। ওপেনার সৌম্য সরকারকে নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থাকতে হচ্ছে একাদশের বাইরে। এ ছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে শরিফুল ইসলামকে নেওয়া হবে বলেও আলোচনা শোনা যায়। তবে টাইগাররা আগের ম্যাচের একাদশ নিয়েই নামবে বলে জানা গেছে। যেখানে নতুন বলে আক্রমণে আসতে দেখা যাবে নাহিদ রানাকে। তাসকিন গত দুই ম্যাচে নতুন বল হাতে সাফল্য আনতে পারেননি।


অন্যদিকে, পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন অলরাউন্ডার হুসাইন তালাত। তার জায়গায় উইকেটরক্ষক-ব্যাটার মুহাম্মাদ গাজি ঘোরি কিংবা লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের অভিষেক করাতে পারে পাকিস্তান।

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান : শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সালাম, গাজি ঘোরি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

সময়ের আলো/আআ


  বিষয়:   সিরিজ  নির্ধারণ  বাংলাদেশ  পাকিস্তান  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: