বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

সময়ের আলো ডেস্ক

খেলা

লা লিগার শিরোপা দৌড়ে রিয়ালের জন্য এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এমন এক ম্যাচে শনিবার (১৪ মার্চ) রাতে এলচেকে ৪-১ গোলে

2026-03-15T12:31:38+00:00
2026-03-15T12:31:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
লা লিগার শিরোপা দৌড়ে রিয়ালের জন্য এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এমন এক ম্যাচে শনিবার (১৪ মার্চ) রাতে এলচেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে একে নামিয়েছে রিয়াল।

তবে এই ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়ালের তুর্কি তরুণ মিডফিল্ডার আরদা গুলার। ম্যাচের শেষ দিকে ৬৮ মিটার দূর থেকে অবিশ্বাস্য এক গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ম্যাচের ৮৯ মিনিটে নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পান গুলের। বল পায়ে সামান্য এগিয়ে হঠাৎই দূরপাল্লার শট নেন তিনি। প্রায় ৬৮ মিটার দূর থেকে নেওয়া সেই শটটি সামনে এগিয়ে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।

এই দৃশ্য দেখে ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচ এবং গ্যালারির দর্শক— সবারই যেন চোখ কপালে ওঠে। রিয়ালের কোচ আলভারো আরবেলোয়াকে তখন বিস্ময়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতোমধ্যে এই গোলকে বছরের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ দেওয়ার দাবিও তুলেছেন।

পুরস্কার পাক বা না পাক, গুলারের এই গোল ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে লা লিগার ইতিহাসে। লা লিগায় এটিই এখন যৌথভাবে সবচেয়ে দূর থেকে করা গোল। ২০০৪ সালে আন্তোনিও জোসে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন।


এ ছাড়া ১৯৯৫ সালের পর এই প্রথম রিয়ালের কোনো ফুটবলার নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার দূর থেকে গোল করে সবাইকে তাক লাগিয়েছিলেন, যা এবার ছাড়িয়ে গেলেন গুলার।

গুলারের এই গোল নিয়ে রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ বলেন, আগের এক ম্যাচেও সে ওই জায়গা থেকে শট নিয়ে বারে লাগিয়েছিল। আজ গোল করে দেখাল— দারুণ গোল।

কোচ আরবেলোয়া বলেন, সবার হাত তখন মাথায় উঠে গিয়েছিল। শুধু এই গোলটা দেখার জন্যই টিকিট কেটে মাঠে আসা সার্থক।

গুলারের গোলের আগেই অবশ্য ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। ৩৯ মিনিটে আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভের্দে। বিরতির পর ৬৬ মিনিটে ডিন হুইসেন গোল করে রিয়ালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় এলচে। তবে শেষ মুহূর্তে গুলারের গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৭। রোববার রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।

সময়ের আলো/আআ


  বিষয়:   বার্সেলোনা  লা লীগ  রিয়াল মাদ্রিদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: