লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে টিলার মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার চুনতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগান পাড়া

2026-03-15T18:00:45+00:00
2026-03-15T18:00:45+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম 
লোহাগাড়ায় রাতের আঁধারে টিলার মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে টিলার মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার চুনতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগান পাড়া চুনতী সরকারি মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ টিলা কাটা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) সকালে সরেজমিন জানা গেছে, চুনতী মহিলা সরকারি ডিগ্রি কলেজের পাশে দিনরাত টিলা কেটে মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। টিলার মালিকের কাছ থেকে ৪ লাখ টাকার সমতল করার চুক্তি করেছে ওই মহল।

টিলাটির পূর্ব পাশে প্রায় ৪০ ফুট উঁচু করে স্কেভেটর দিয়ে কেটে নিয়ে গেছে। এসব মাটি নিয়ে কলেজ সংলগ্ন এলাকায় জলাশয় ভরাট করা হচ্ছে। এভাবে টিলা কাটার ফলে পরিবেশের মারাত্নক ক্ষতি হচ্ছে। হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র। টিলা কাটার কারণে বর্ষায় ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে। দিনরাত মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

স্থানীয়রা বলেন, রাতের আঁধারে স্থানীয় রায়হান, আয়াজ উদ্দিন ও মিনহাজুল আরার রিয়াজের নেতৃত্বে ৭/৮ জনের একটি প্রভাবশালী চক্র টিলা কেটে মাটি বিক্রি করা করছে। গত শনিবার টিলার মাটি কেটে বিক্রি করার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করায় এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মাটি খোকো ওই চক্র এ ঘটনায় জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

অভিযুক্ত রায়হান, আয়াজ উদ্দিন ও রিয়াজ টিলা কাটার বিষয়টি অস্বীকার করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, টিলা কেটে মাটি বিক্রির কোনো ধরনের সুযোগ নেই। টিলা ও মাটি কাটা প্রতিরোধ করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে হবে।

সময়ের আলো/জোই
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: