সুন্দরী সেজে প্রবাসীদের ফাঁদে ফেলত ৩ যুবক, অবশেষে ধরা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

ফেসবুকে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ফেক আইডি তৈরি এবং পরে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে

2026-03-15T19:15:46+00:00
2026-03-15T19:15:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সুন্দরী সেজে প্রবাসীদের ফাঁদে ফেলত ৩ যুবক, অবশেষে ধরা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৪২)
আটককৃত ৩ যুবক। ছবি : সময়ের আলো
ফেসবুকে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ফেক আইডি তৈরি এবং পরে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও হ্যাকিং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

আটককৃতরা হলেন, উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে রাঙ্গা ইসলামের বাড়িতে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। অভিযানে দেখা যায়, ওই যুবকেরা মাদক সেবনরত অবস্থায় মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতারণা চালাচ্ছিল। এসময় তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। থানায় নিয়ে আসার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে প্রতারণা ও হ্যাকিংয়ের অভিযোগে মামলা করা হয়েছে। আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   রাজশাহী  বাঘা  সুন্দরী  সেজে  প্রবাসী  ফাঁদ  যুবক  অবশেষে  ধরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: