জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি

2026-03-15T21:15:11+00:00
2026-03-15T21:28:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৯:২৮ পিএম
প্রতীকী ছবি
জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে নাদিয়া রহমান অন্বেষা দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৫ মার্চ) জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে তানভীর আহমেদ শিহাব এবং সহসভাপতি হিসেবে সাইফুল ইসলাম শুভ ও মোহাম্মদ সোহাগ মনোনীত হয়েছেন। 

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার আল ফাহাদ, নিহাল মাহমুদ ও আব্দুর রহমান দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিয়াজুল ইসলাম রিয়াজকে।

কমিটির অন্য সম্পাদকীয় পদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, প্রেস ও মিডিয়া সম্পাদক মাসুদুল আনোয়ার মাহি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে মো. মোমিনুল ইসলাম শাওনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক মো. রিফাত রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব নাহিদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. শোয়াইব আক্তার সীমান্ত, বিতর্কবিষয়ক সম্পাদক সাদাত ইবনে ইসলাম, পাঠচক্র ও গ্রন্থাগারবিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ নাঈম এবং কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মোবাস্বের তালুকদার তাসিন মনোনীত হয়েছেন। 

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কামরুন্নাহার সেতু ও হাসিবুর রহমান।

এফআর


  বিষয়:   জাবি  জাতীয় ছাত্রশক্তি  পূর্নাঙ্গ কমিটি  ঘোষণা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: