এক সপ্তাহ ছুটি ঘোষণা কাতারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঈদুল ফিতর কবে হবে, সেটা নির্ভর করছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। ঈদুল ফিতর উদ্‌যাপনের অপেক্ষায় বিশ্বের মুসলিমরা। এরই

2026-03-15T23:31:04+00:00
2026-03-15T23:31:04+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এক সপ্তাহ ছুটি ঘোষণা কাতারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ঈদুল ফিতর কবে হবে, সেটা নির্ভর করছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। ঈদুল ফিতর উদ্‌যাপনের অপেক্ষায় বিশ্বের মুসলিমরা। এরই মধ্যে আগামী শুক্রবারকে ঈদের দিন ধরে সাত দিনের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

জ্যোতির্বিজ্ঞান–সংক্রান্ত গণনার ওপর নির্ভর করে কাতার ক্যালেন্ডার হাউস ধারণা করছে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ শুক্রবার।

পবিত্র রমজান মাস শেষে ১ শাওয়াল ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। সেই হিসাবে কাতারে ১৯ মার্চ রোজা শেষ হতে পারে এবং পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। তবে মাস শুরুর ধর্মীয় সিদ্ধান্তটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির ওপর নির্ভর করছে।


এদিকে কাতার সরকারের ঘোষণা অনুযায়ী, ১৭ মার্চ ঈদের ছুটি শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ। মন্ত্রণালয়, অন্যান্য সরকারি সংস্থা ও সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে।

সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোতে রোজা পালন ও ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে এবার বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

সময়ের আলো/এআর
  বিষয়:   ছুটি  কাতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: