ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
সোমবার (১৬ মার্চ) সংস্থাটির প্রকাশিত তথ্যে বলা হয়, আহত সেনাদের মধ্যে প্রায় ১৮০ জন চিকিৎসা শেষে আবারও দায়িত্বে ফিরেছেন।
সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় ২০০ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, আহতদের মধ্যে পোড়া, ভয়জনিত মস্তিষ্কের আঘাত এবং শার্পনেলের আঘাতের ঘটনা রয়েছে। এসবের বেশিরভাগই ইরানের আত্মঘাতী ড্রোন হামলার কারণে হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।