তেলের বাজারে আবারও ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনিশ্চয়তার জেরে মঙ্গলবার (১৭

2026-03-17T13:37:15+00:00
2026-03-17T13:37:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
তেলের বাজারে আবারও ঊর্ধ্বগতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ৪৪০)
প্রতীকী ছবি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনিশ্চয়তার জেরে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এশিয়ার বাজারে তেলের দাম বড় ব্যবধানে বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ডব্লিউটিআই অপরিশোধিত তেল প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.২৫ ডলার হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক থাকবে কিনা—এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কবে প্রশমিত হবে, সেটিও বাজারকে প্রভাবিত করছে।

যদিও সোমবার হরমুজ প্রণালী কিছু জাহাজ নিরাপদে যাতায়াতের খবরে দাম কিছুটা কমেছিল, কিন্তু মঙ্গলবার সকাল থেকেই সরবরাহ সংকটের ভয়ে তেলের বাজার আবারও চড়তে শুরু করেছে। 


অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ার শেয়ারবাজারে মঙ্গলবার ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক ০.২৫ শতাংশ বেড়েছে। আর দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ২.৫ শতাংশের বেশি লাফ দিয়েছে। 

এছাড়া প্রযুক্তি খাতের শেয়ারও বাড়ছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে তাদের বিক্রি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং তারা বড় বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে নতুন চুক্তিও করেছে। ( সূত্র : বিবিসি)

এফআর


  বিষয়:   তেলের বাজার  আবার  ঊর্ধ্বগতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: