আগামী ৭ দিন মহাসড়কে বন্ধ থাকবে যেসব যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান

2026-03-17T14:20:42+00:00
2026-03-17T14:20:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আগামী ৭ দিন মহাসড়কে বন্ধ থাকবে যেসব যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:২০ পিএম 
১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, গত ১২ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতেও জানানো হয়েছিল, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সুগম করতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

এফআর


  বিষয়:   মহাসড়ক  ট্রাক  কাভার্ড ভ্যান  লরি  চলাচল  বন্ধ  ঘোষণা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: