আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

এবারের ঈদুল ফিতরকে ঘিরে নতুন নির্দেশনা দিয়েছে ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে প্রচলিত খোলা

2026-03-18T10:37:55+00:00
2026-03-18T10:37:55+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৩৭ এএম 
আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ। ছবি : বিবিসি
এবারের ঈদুল ফিতরকে ঘিরে নতুন নির্দেশনা দিয়েছে ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে প্রচলিত খোলা মাঠের ঈদগাহে নামাজের আয়োজন না করে, সব ঈদের জামাত মসজিদের ভেতরেই আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, এই নির্দেশনা দেশের সব আমিরাতজুড়েই কার্যকর থাকবে। অর্থাৎ বহুদিনের ঐতিহ্য অনুযায়ী বড় খোলা জায়গায় একসঙ্গে ঈদের জামাত আয়োজনের সুযোগ থাকছে না এবার।
আরও পড়ুন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূলত নামাজ আয়োজনকে আরও সুশৃঙ্খল করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় জনসমাগম নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সহজ করতে এই পরিবর্তন আনা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে দেশটির মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে। ফলে এবারের ঈদে ভিন্নধর্মী এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন আমিরাতপ্রবাসীরা, যেখানে ঐতিহ্যবাহী খোলা ঈদগাহের বদলে মসজিদই হবে মূল জামাতের কেন্দ্র।

এএডি/
  বিষয়:   আমিরাত  ঈদ  নামাজ  মসজিদ  নির্দেশ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: