দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৯

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাশি মোহন দাশ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন।বুধবার (১৮ মার্চ)

2026-03-18T12:54:10+00:00
2026-03-18T13:12:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৯
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ১:১২ পিএম
দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাশি মোহন দাশ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। বুধবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাশি মোহন দাশ লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকার মনীন্দ্র দাশের পুত্র। 

আহতরা হলেন—দোহাজারী এলাকার জয়নাল আবেদিনের পুত্র মোহাম্মদ (৫), একই এলাকার জয়নাল (৩০), হাটহাজারীর মিন্টু (১৯), আনোয়ার (৩৮), কক্সবাজারের নুরুল আজাদ (২৯), পটিয়া পৌরসদরের আবু তাহের (৪৬), চন্দনাইশের টিপু চৌধুরী (৩৬) ও শিরীন আক্তার (৪৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া রওশন জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  পটিয়া  দুই বাস  মুখোমুখি  সংঘর্ষ  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: