হেনস্তার শিকার টেলিভিশন অভিনেত্রী জান্নাত

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যস্ত নগরীর রাস্তায় হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনায় আবারও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ জান্নাত জুবায়ের সম্প্রতি

2026-03-18T15:21:04+00:00
2026-03-18T15:21:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হেনস্তার শিকার টেলিভিশন অভিনেত্রী জান্নাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:২১ পিএম 
অভিনেত্রী জান্নাত জুবায়ের। ছবি : সংগৃহীত
ব্যস্ত নগরীর রাস্তায় হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনায় আবারও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ জান্নাত জুবায়ের সম্প্রতি একদল দুষ্কৃতীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই আয়ান জুবায়ের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই জান্নাতের গাড়ির ওপর আক্রমণ চালায়। শুধু কথার লড়াইতেই সীমাবদ্ধ না থেকে পরিস্থিতি শারীরিক হেনস্তায় গড়ায় বলে অভিযোগ।

পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন জান্নাত। তবে অভিযোগ রয়েছে, হামলাকারীরা নিজেদের গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে। এতে দীর্ঘ সময় ধরে আতঙ্কে ছিলেন দুই ভাইবোন।
আরও পড়ুন

ঘটনার পর জান্নাতের ঘনিষ্ঠ সূত্র জানায়, এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। তারা প্রশ্ন তুলেছেন- যেখানে জনসমক্ষে একজন পরিচিত তারকাও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?

ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এএডি/


  বিষয়:   হেনস্তা  শিকার  টেলিভিশন  অভিনেত্রী  জান্নাত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: