লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, আহত শতাধিক যাত্রী

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নিলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী

2026-03-18T18:00:42+00:00
2026-03-18T18:20:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, আহত শতাধিক যাত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিট : ১৫৪)
লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস। ছবি : সময়ের আলো
বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নিলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের বাঘবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এদিকে, দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিকট শব্দ হয়ে রেললাইনটি ফেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে ১০ কিলোমিটার গতিতে চলাচল করার নির্দেশ দেওয়া হয়। 

তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যেতে থাকে। ফলে এই দুর্ঘটনাটি হয়।


সান্তাহার জংশনের স্টেশন মাস্টার খাদিজা আক্তার জানান, ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করা হয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে। 

তবে এতে কত সময় লাগবে, সে সম্পর্কে কিছু বলতে পারেননি এই স্টেশন মাস্টার।

এফআর


  বিষয়:   নওগাঁ  লাইনচ্যুত  নীলসাগর এক্সপ্রেস  আহত  শতাধিক যাত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: