সৌদি আরবে সহকর্মীর ছুরির আঘাতে কিশোরগঞ্জের যুবক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবে ইয়ামিনি সহকর্মীর ছুরির আঘাতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত প্রবাসী মনির হোসেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদি গ্রামের

2026-03-19T11:19:28+00:00
2026-03-19T11:19:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সৌদি আরবে সহকর্মীর ছুরির আঘাতে কিশোরগঞ্জের যুবক নিহত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম 
নিহত মনির হোসেন। সংগৃহীত ছবি
সৌদি আরবে ইয়ামিনি সহকর্মীর ছুরির আঘাতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত প্রবাসী মনির হোসেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদি গ্রামের রমজান আলীর ছেলে।

সহকর্মীদের ভাষ্যমতে, সৌদি আরব রিয়াদে কর্মরত অবস্থায় ২ জন ইয়ামীনির সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনির হোসেনের।ঝগড়ার এক পর্যায়ে ইয়ামিনি ছুরি দিয়ে আঘাত করে মনির হোসেনের বুকের ডান পাশে।
 

আহত মনির হোসেনকে কোম্পানির লোকজন অ্যাম্বুলেন্স দিয়ে সৌদি আরবের রিয়াদ আল হাবীব হাসপাতালে নিয়ে যায়। বুধবার (১৮ মার্চ) সৌদি আরব সময় বিকাল ৩ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন।

প্রবাসে যাওয়ার আগে নিহত মনির হোসেন পাকুন্দিয়া বাজারের বড় বাড়ি মাস্টার কলোনি রোডে মুদি দোকানের ব্যবসা করতেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   সৌদি আরব  আঘাত  কিশোরগঞ্জ  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: