খুলনায় ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায়

2026-03-19T18:50:38+00:00
2026-03-19T18:50:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় ঈদের জামাতের সময়সূচি ঘোষণা
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম 
সার্কিট হাউজ ময়দান পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যরা। ছবি : সময়ের আলো
খুলনায় আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় প্রধান জামাতের এই স্থল পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

জানা গেছে, সার্কিট হাউজ ময়দান ছাড়াও ঈদের দিন সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে, খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

একইসঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবেন।

সার্কিট হাউজ ময়দান পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গণমাধ্যমকর্মীদের বলেন, খুলনা সার্কিট হাউজ মাঠ এক ঐতিহাসিক ময়দান। মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। 


নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এসময় আরও জানানো হয়, আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় প্রথম জামাত, নয়টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এফআর


  বিষয়:   খুলনা  ঈদের জামাত  সময়সূচি  ঘোষণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: