সরিষাবাড়িতে ১৬ গ্রামে ঈদ উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ)

2026-03-20T09:43:26+00:00
2026-03-20T09:43:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সরিষাবাড়িতে ১৬ গ্রামে ঈদ উদযাপন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৪৩ এএম 
ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন। ছবি : সময়ের আলো
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ী জামে মসজিদসহ মোট চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে অংশ নেন উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লি।

নারী ও পুরুষ একসঙ্গে অংশ নিয়ে ধর্মীয় আবেগ এবং উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদের নামাজে ইমামতি করেন।

 ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন। ছবি : সময়ের আলো

ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন। ছবি : সময়ের আলো


নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ঘোষণা অনুযায়ী তারা ঈদ পালন করে থাকেন। তাদের মতে, ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম, তাই পবিত্র মক্কা শরিফে কোরবানির যে দিন নির্ধারিত হয়, সেটিকে অনুসরণ করাই যুক্তিযুক্ত।

এ প্রসঙ্গে ঈমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘আমরা রমজানের রোজা থেকে শুরু করে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে থাকি। ঈদুল আজহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সৌদি আরবের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘণ্টা, তাই আমরা দিনপূর্বেই ঈদ উদযাপন করি। শতাধিক নারী-পুরুষ ঈদের জামাত আদায় করেন।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সরিষাবাড়ি  গ্রাম  ঈদ উদযাপন  ঈদুল ফিতর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: