ঈদ ঘিরে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ

2026-03-21T11:57:51+00:00
2026-03-21T19:46:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদ ঘিরে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৭:৪৬ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল। সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত শেষে সকাল ১০টায় এই মিছিল শুরু হয়। জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার, শাহবাগ মোড় ঘুরে হোটেল ইন্টারকন্টিন্যান্টালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়ে।

মিছিলে নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়। এসময় তারা ‘ঈদ মোবারক, ঈদ মোবারক’, ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘বিচার বিচার বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, আসিফ মাহমুদ ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক নেতাদের। সেইসঙ্গে মিছিলে ছিল ব্যান্ড পার্টি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, হাতি, ভ্যানের বহর, রাজকীয় ছাতা, জোকার, রাজসিক বিহার ও বিভিন্ন স্লোগান লিখা সাইনবোর্ড।


আনন্দ মিছিল শেষে আসিফ মাহমুদ জানান, সামনের দিনগুলোতে এই বর্ণাঢ্য আয়োজন আরও বিস্তৃত পরিসরে সবার অংশগ্রহণে করা হবে।

তিনি বলেন, এই ঈদে কিছুটা অব্যবস্থাপনা ছিল। তবে প্রত্যাশা করি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই মিলে বাংলাদেশকে যেন এগিয়ে নিতে পারি।

এর আগে ‘নাগরিক উদ্যোগে’ তিন দিনব্যাপী ঈদ উৎসব শুরু হয় শুক্রবার। রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করেন আসিফ মাহমুদ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে। তারা বলছেন, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল ঈদ উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  রাজধানী  আনন্দ  মিছিল  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: