ঈদ নিয়ে তাসকিনের আবেগঘন বার্তা

সময়ের আলো ডেস্ক

খেলা

পবিত্র ঈদুল ফিতর নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বাংলাদেশি

2026-03-21T15:43:06+00:00
2026-03-21T16:23:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ঈদ নিয়ে তাসকিনের আবেগঘন বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৪:২৩ পিএম  (ভিজিট : ১০১)
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ। শনিবার (২১ মার্চ) সকালে তিনি রাজধানীর জাকির হোসেন রোড মাঠে বাবা ও ছেলে তাসফিনকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন নিজের ঈদ অনুভূতি ও শৈশবের স্মৃতিচারণ করেন।

যেখানে ঈদের নামাজ পড়েছেন, সেখানেই বোলিংয়ের হাতেখড়ি হয়েছিল জানিয়ে তাসকিন বলেন, আমার জন্ম এখানে, বড় হয়েছিও এখানে। এই জাকির হোসেন মাঠে আমি প্রথম বল হাতে নিই এবং খেলা শিখি। এলাকাবাসী সবাই অনেক ভালোবাসেন, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এসব স্মৃতি অন্যরকম।

ছয় বছর বয়সী ছেলে তাসফিন এবার সব রোজা রেখেছে। তাসকিন বলেন, বাবা হিসেবে এটা অনেক গর্বের বিষয়। আমি ওকে প্রায়ই বলছি, তুমি টানা ৩০টা রোজা রেখো না। আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে, তুমি অনেক ছোট। তবে সে ৩০ রোজাই রাখছে। কেউ ডেকে দেবে না এই ভয়ে সেহরির আগে ঘুমাত না।


পরিবার ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ঈদ কাটানোকে ‘স্পেশাল’ উল্লেখ করার পাশাপাশি শুকরিয়া আদায় করেছেন তিনি, ঈদের নামাজের পর মুরুব্বি, বড় ভাই, ছোট ভাই সবার সঙ্গে দেখা হয়– এটা আসলে স্পেশাল। আলহামদুলিল্লাহ আমি, আমার বাবা ও ছেলে এবং আরও অনেক মুরুব্বি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে আবারও ঈদের নামাজ আদায় করার। খুব ভালো লাগছে।

উৎসবমুখর এই দিনে দেশ ও মানুষের জন্য দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই তারকা, আগামী ঈদে কে থাকবে না থাকবে কার কখন কী হয়। দেশে আগের তুলনায় সব শান্তিপূর্ণ হোক এই কামনা করি। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই অনেক উপভোগ করুক কারণ এই মুহূর্তগুলো অনেক স্পেশাল।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  তাসকিন  বার্তা  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: