জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের পর এবার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাদের স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলজুড়ে আমেরিকা ও ইসরায়েল-সংশ্লিষ্ট

2026-03-22T09:56:07+00:00
2026-03-22T09:56:07+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৯:৫৬ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের পর এবার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাদের স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলজুড়ে আমেরিকা ও ইসরায়েল-সংশ্লিষ্ট সব জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও পানি লবণমুক্তকরণ অবকাঠামোতে আঘাত হানা হবে।

রোববার (২২ মার্চ) ফার্স বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, ‘শত্রুপক্ষ যদি ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও (ইসরায়েলি) শাসনব্যবস্থার সব জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও পানি লবণমুক্তকরণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।’


এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। 

তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে—সবচেয়ে বড়টি দিয়েই (এ হামলা) শুরু করা হবে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জ্বালানি  হামলা  মধ্যপ্রাচ্য  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: