রাজীব দত্তের কবিতা

রাজীব দত্ত

সাহিত্য

নিমফুলের আলো ও অন্ধকারএকটা অর্ধমৃত আলোকবিতা হবার আশায় আমার দিকে তাকায় থাকেআমি তাকে একটা সাঁকো দিইঅস্তমিত সূর্য ভেঙে ভেঙে বানানোপরদিন*নিচু

2026-03-22T20:26:15+00:00
2026-03-25T05:13:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সাহিত্য
রাজীব দত্তের কবিতা
রাজীব দত্ত
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৫:১৩ এএম  (ভিজিট : ৫১৪)
গ্রাফিক : সময়ের আলো
নিমফুলের আলো ও অন্ধকার

একটা অর্ধমৃত আলো
কবিতা হবার আশায় আমার দিকে তাকায় থাকে

আমি তাকে একটা সাঁকো দিই
অস্তমিত সূর্য ভেঙে ভেঙে বানানো

পরদিন

*
নিচু বাংলার লোমের নিচে সাপ;
আরো সাপের দিকে বয়ে যাচ্ছে

*
বেঁচে থাকতে থাকতে আলোর দিকে ঢুকে পড়েছি

দেখলাম তোমাকে ঘিরে ময়ূর, ময়ূরের অহংকার;
জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে,
মানুষের সমস্তকে জড়ো করে 

*
মানুষ যে কী ভাবে!

শুক্রবারের দিকে ফিরে থাকি আমি
আমার ফুরানো অর্ধেক
রংচটা বাঘের চামড়ার পাশে 
ফ্রেম করে রাখি

তাকাই থাকি আর ভাবি
মানুষ যে কী ভাবে!

*
মানুষকে রেখে জঙ্গলে ঢুকে যাচ্ছে তার ভাষা

*
নিমগাছের ফুল গৌণ এখানে;
ইচ্ছে করছে, একদিন চন্দ্রা নেমে যাই

*
তুমি ঘুমাচ্ছো
আমি ঘুমাচ্ছি

সেই ফাঁকে মরচে রং আড়িব্লেডে
চিরে গেল রাতের জরায়ু

আলো ঝরছে ;
আমাদের তৃষ্ণা পাবে তো?




Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: