গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক গাড়ি চাপায় মাহমুদা আক্তার নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারে ও গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।
পরিবার স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা উপজলার লতিফপুর থেকে অটোরিকশাযোগে সরকারি টান সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ওই শিক্ষিকা ছিটকে সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিন দ্রুত ঘটনাস্থলে যান।
এদিকে, তার মৃত্যুতে উপজেলার শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের মাঝে চলছে শোকের মাতম।
কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ রকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। আমরা মর্মাহত।
এফআর