নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারের

2026-03-25T12:09:18+00:00
2026-03-25T12:09:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:০৯ পিএম 
পোড়া দোকানের ছাই, দেখছে উৎসুক জনতা। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারের এ ঘটনা ঘটে। 

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি ছিল এবং অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের ভাঙ্গারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রুবেল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ২০জন মালিকের ২৪টি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  আগুন  পুড়ল দোকান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: