ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা। সাম্প্রতিক বিতর্কের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের খবর সামনে এসেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বাদশার মা পুনম রিকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে এই গোপন আয়োজনের ঝলক। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
নববধূ হিসেবে যাকে বেছে নিয়েছেন বাদশা, তিনি পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ ইশা রিকি। ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
আরও পড়ুন
জানা গেছে, ২০২১ সালে এক পার্টিতে পরিচয়ের পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে বাদশা ও ইশার মধ্যে। পরবর্তীতে একসঙ্গে কাজ করতে গিয়ে সেই সম্পর্ক গড়ে ওঠে প্রেমে। চার বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।
এর আগে বাদশার প্রথম বিয়ে হয়েছিল জেসেমি গ্রেস ম্যাসি সিংয়ের সঙ্গে। ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের এই নতুন শুরুতে ভক্তদের কাছ থেকে শুভকামনা পাচ্ছেন বাদশা ও তার নববধূ।
এএডি/