ঈদ উল ফিতরে নতুন পোশাকের সঙ্গে নতুন জুতা পরার আনন্দ অনেকের জন্যই অস্বস্তিতে পরিণত হয়। দীর্ঘ সময় বাইরে ঘোরাঘুরির পর অনেকেই পায়ের জ্বালা, ব্যথা কিংবা ফোসকার সমস্যায় পড়েন। তবে চিন্তার কিছু নেই- ঘরে বসেই কিছু সহজ উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, নতুন জুতা সাধারণত শক্ত হওয়ায় পায়ের ত্বকের সঙ্গে ঘর্ষণ তৈরি করে, যার ফলে ফোসকা পড়ে। তাই শুরুতেই কিছু যত্ন নিলে দ্রুত আরাম পাওয়া যায়।
পায়ে ফোসকা পড়লে নারকেল তেল বা মধু ব্যবহার করা যেতে পারে। এগুলো প্রাকৃতিকভাবে ত্বককে কোমল করে এবং দ্রুত শুকাতে সাহায্য করে। দিনে কয়েকবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
আরও পড়ুন
অন্যদিকে, অ্যালোভেরা জেলও বেশ কার্যকর। এটি ফোসকার জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে জ্বালাপোড়া কমে আসে। একইভাবে ঠান্ডা গ্রিন টি পানিতে ডুবিয়ে সেই পানি ব্যবহার করলেও আরাম মিলতে পারে।
তাৎক্ষণিক স্বস্তির জন্য বরফ ঘষা একটি সহজ উপায়। এতে ফোলা ও ব্যথা কিছুটা কমে যায়।
ভবিষ্যতে এই সমস্যা এড়াতে নতুন জুতা পরার আগে সতর্ক হওয়া জরুরি। যেখানে জুতার চাপ বেশি পড়ে, সেখানে আগে থেকেই ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি পায়ে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিলে ঘর্ষণ কমে এবং ফোসকা পড়ার সম্ভাবনাও হ্রাস পায়।
এএডি/