শৈবাল নূরের কবিতা

শৈবাল নূর

সাহিত্য

নিশীথতোমার কলমিবনে উদাস ডাহুকের প্রেমে পড়েছিবিলীয়মান কুয়াশাভাস, চেহারা পাচ্ছে সরু-নদীজনসমাবেশ, রক্ত সংবিধানের বাইরেআমাদের গোপন কুসুম আদান-প্রদানকতগুলো পাখিমিছিলওহে হারানো প্রহার— মুক্ত

2026-03-25T17:16:34+00:00
2026-03-25T17:16:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সাহিত্য
শৈবাল নূরের কবিতা
শৈবাল নূর
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
নিশীথ 

তোমার কলমিবনে উদাস ডাহুকের প্রেমে পড়েছি

বিলীয়মান কুয়াশাভাস, চেহারা পাচ্ছে সরু-নদী

জনসমাবেশ, রক্ত সংবিধানের বাইরে
আমাদের গোপন কুসুম আদান-প্রদান
কতগুলো পাখিমিছিল

ওহে হারানো প্রহার— মুক্ত করো খুনের আয়না
পানকৌড়ি শিকারের আদি-কৌশল;

কেন খুঁজে পাই না আমাকে!

জড়িয়ে জেনেছি—
গোপন গোর তুমি, জননীর যোজন রক্তজবা।


তনয়া

যাচ্ছো রীতিনীতির ছুরিনদী পার হয়ে

জুবুথুবু স্নায়ুর ইশারা ফেটে 
তোমার গরিমা ঝলকে জাগে

পতঙ্গছলনা ছড়াও তুমি
গ্রামীণ নদীর সন্ধ্যায়

পতনপাতা যেন ভাষাভঙ্গিমা
নিয়ত বিদ্রুপ করছে হাওয়া

সরল তনয়া
এবার তো বিম্বিত হও হৃদয় অতল থেকে


অধরা

কাঁপা তরুতে তোমার প্রস্থান ইঙ্গিত 

পাতা ঝরে নাচের ভঙ্গিতে 

কাগজের বসন্তে
ছড়িয়ে পড়ছি মবের মতো—

আহার ছিটিয়ে দাও পাখি বন্দীর কৃতকৌশলে
আমি কাটি গলা আর তুমি রক্ত ধুয়ে দাও জলে...
  বিষয়:   কবিতা  সাহিত্য  শৈবাল 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: