কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, কলেজছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র

2026-03-25T17:48:14+00:00
2026-03-25T17:48:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, কলেজছাত্র নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৩৮৯)
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনায় ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। দুইটি ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে। 

নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস যাবৎ কমিটি সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছে। ইতঃপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলা ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে। 

তবে গতকাল মঙ্গলবার রাতে আবারও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের বুধবার সকালে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ৬ জন আহত হয়। নাইমসহ দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নিহত নাইম সওদাগার গ্রুপের অনুসারী।


কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মর্গে থাকা মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।                              

এফআর


  বিষয়:   টাঙ্গাইল  কবরস্থান  জমি  সংঘর্ষ  কলেজছাত্র  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: