বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর সদর উপজেলায় বাবা মহরম আলীকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে

2026-03-25T18:33:38+00:00
2026-03-25T18:33:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৬৫)
আটককৃত মইন উদ্দিন সিয়াম। ছবি : সময়ের আলো
নাটোর সদর উপজেলায় বাবা মহরম আলীকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছে।

বুধবার (২৫ মার্চ) নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে নাটোর সদর উপজেলার হাশেমপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন মহরম আলী। হঠাৎ তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখতে পান, মহরম আলী ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। হামলাকারীরা তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মহরম আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মহরম আলীর মৃত্যু হয়।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার পর তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। অভিযানে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।


ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করে, বাবাকে হত্যার উদ্দেশ্যেই সে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এফআর


  বিষয়:   নাটোর  বাবা  কুপিয়ে  হত্যা  অভিযোগ  ছেলে  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: