৬ ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া সেই বাস উদ্ধার

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি দীর্ঘ ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।বুধবার

2026-03-25T23:24:24+00:00
2026-03-25T23:29:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
৬ ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া সেই বাস উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:২৪ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ১১:২৯ পিএম
৬ ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া সেই বাস উদ্ধার। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি দীর্ঘ ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ওই বাসটি নদীর তলদেশ থেকে ওপরে তুলে আনে।

এর আগে এদিন বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে উঠতে গিয়ে উল্টে নদীতে ডুবে যায় বাসটি। বাসটিতে ৫০ জনের অধিক যাত্রী ছিলেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। উদ্ধারকাজে গতি আনতে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিশেষ সহকারী দল অংশ নেয়।

এদিকে, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, এখন পর্যন্ত নদী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

মৃত দুইজন হলেন, রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। 

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ার ভবানিপুরের ডা. নুসরাত (২৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এফআর


  বিষয়:   ঘণ্টা  পদ্মা  ডুবে  যাওয়া  বাস  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: