অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান পুড়ে ছাই

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা

2026-03-27T12:36:28+00:00
2026-03-27T18:41:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
৫ কোটি টাকার ক্ষতি
অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান পুড়ে ছাই
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:৩৬ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ৬:৪১ পিএম
অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জুতা, কসমেটিকস, কাপড়, সেলুন, ফার্মেসি ও স্বর্ণের দোকান রয়েছে। খুব কম সময়ে আগুন ছড়িয়ে পড়ায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়েছেন।

রাতে খবর পেয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল ইউনিট, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন।

বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুন লাগার নির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, বাজারের অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
  বিষয়:   খাগড়াছড়ি  দীঘিনালা  বোয়ালখালী  অগ্নিকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: