‘জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে কালোবাজারিরা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কালোবাজারিরা জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে।শুক্রবার (২৭ মার্চ)

2026-03-27T18:23:38+00:00
2026-03-27T18:23:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে কালোবাজারিরা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৬২)
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কালোবাজারিরা জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে।
 
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, তেল নিয়ে প্যানিক কাজ করছে। কিছু কালোবাজারি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তেল বাইরে বিক্রি করছে। 

বর্তমান পরিস্থিতিতে সবাই মিলে কাজ করতে হবে, কৃচ্ছতাসাধন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে।
 
তিনি বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের অ্যাক্টিভ হতে হবে।

 
মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে তা হয় প্রোপাগান্ডা, তা হয় ক্ষণস্থায়ী। মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী ইতিহাস রচিত হতে হবে প্রকৃত ইতিহাসবিদদের হাত ধরে।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা এনে দিয়েছে দাবি করলেও আওয়ামী লীগই দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে।
 
স্বাধীনতা মানেই ভূখণ্ডে স্বাধীনতা নয় বরং স্বাধীনতা মানে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সেজন্য জনগণের উন্নয়নে নানা কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে দাঁড়াচ্ছে সরকার।

সময়ের আলো/এআর


  বিষয়:   জ্বালানি  তেল  মজুত  কালোবাজারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: