ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের সব আসরেই ডাগআউটে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান কোচ।
এবারের আসরেও ব্রাজিল দল থাকলেও বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ডাগআউটে দেখা যাবে না কোনো ব্রাজিলিয়ান কোচকে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেলেসাওদের উপস্থিতি যেমন অবিচ্ছেদ্য, তেমনি ব্রাজিলিয়ান কোচদের কৌশলী উপস্থিতিও ছিল নিয়মিত।
কিন্তু আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপের মঞ্চে ঘটতে যাচ্ছে এক নজিরবিহীন ঘটনা।
ইউরোপীয় প্লে-অফে পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আলবেনিয়া। এই দলের কোচ সিলভিনহোই ছিলেন একমাত্র ব্রাজিলিয়ান কোচ যার বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা টিকে ছিল।
কিন্তু আলবেনিয়ার বিদায়ের সাথে সাথেই নিশ্চিত হলো যে, আসন্ন টুর্নামেন্টে থাকছেন না কোনো ব্রাজিলিয়ান কোচ।
এদিকে, এবারের বিশ্বকাপে হেক্সা মিশনে ব্রাজিলের নিজস্ব ডাগআউটেও এবার নেই কোনো স্বদেশি কোচ। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি কোচের অধীনে মাঠে নামবে সেলেসাওরা। ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি থাকছেন ব্রাজিলের দায়িত্বে।
সময়ের আলো/এআর