শুরু হচ্ছে কর্মব্যস্ততা, কমলাপুরে যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে ব্যস্ত নগরীতে ফিরছেন মানুষ। শনিবার (২৮ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন এলাকা

2026-03-28T09:59:26+00:00
2026-03-28T09:59:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শুরু হচ্ছে কর্মব্যস্ততা, কমলাপুরে যাত্রীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫৯ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে ব্যস্ত নগরীতে ফিরছেন মানুষ। শনিবার (২৮ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

এদিন বিভিন্ন ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক ট্রেনের বগির ভেতর যাত্রী ছিল কানায় কানায় পূর্ণ। এমনকি কিছু ট্রেনের ছাদেও যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে। 

অন্যদিকে, যাদের অফিস ঢাকার বাইরে, বিশেষ করে চট্টগ্রাম কিংবা অন্যান্য অঞ্চলে তাদেরও একটা অংশকে ঢাকা ছাড়তে দেখা গেছে।


যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দু-একটি অভিযোগ ছাড়া এবারের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল ছিল। 

বিশেষ করে ঈদের আগমুহূর্তে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত হলেও অন্যান্য রুটের বেশিরভাগ ট্রেন সময়মতো স্টেশন ছেড়েছে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে।

স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   কর্মব্যস্ত  কমলাপুর  ভিড় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: