পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও এক যুবক নিহত

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল আজিজসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার পর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাক

2026-03-28T13:24:26+00:00
2026-03-28T13:24:26+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও এক যুবক নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম 
সড়ক দুর্ঘটনায় নিহত। ছবি : সময়ের আলো
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল আজিজসহ দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার পর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাক মোড় এবং নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিল এলাকায় দুটি ভিন্ন দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরের দিকে আসা একটি আলু বোঝাই ট্রাক নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মিন্টু গুরুতর আহত হন। পরে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মিন্টু (৩২) সিংড়া উপজেলার বিজয় নগর গ্রামের আয়ুব আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ইজিবাইকটি থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরদিকে, বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুল আজিজ (৬০)। 

তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে বনপাড়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। হঠাৎ পেছন থেকে বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে আধা কিলোমিটার পর্যন্ত ছেঁচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
  বিষয়:   নাটোর  সড়ক  দুর্ঘটনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: