জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা : মামলার আরও ৩ আসামি গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

2026-03-28T19:01:04+00:00
2026-03-28T19:01:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা : মামলার আরও ৩ আসামি গ্রেফতার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:০১ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হলো।

শনিবার (২৮ মার্চ) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
এর আগে, গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে নতুন এই তিন আসামিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে মো. পারভেজ (৩৫), চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে মো. বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকা থেকে সাইদুল ইসলাম (২৬)।

র‍্যাব কর্মকর্তা এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


মামলা তদন্তে এখন পর্যন্ত র‍্যাব-৭ গ্রেফতার করেছে ১৩ জনকে এবং জেলা পুলিশ ৭ জনকে। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে হামলার শিকার হন র‍্যাব সদস্যরা। এতে ডিএডি আব্দুল মোতালেব নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছিল।

মোজাফ্ফর হোসেন আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিটি আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। বাকিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  জঙ্গল সলিমপুর  র‍্যাব  কর্মকর্তা  হত্যা  মামলা  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: