বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা

2026-03-29T09:50:16+00:00
2026-03-29T09:50:16+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৫০ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পিছনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 
আরও পড়ুন

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই যুবক বৈদ্যুতিক তার চুরি করার জন্য বাড়িটির গ্রিল বেয়ে ছাদে উঠেছিল। সেখানে অনেক গুলো তার কেটে জমা করেছে। এরপর কোন একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

তিনি জানান, ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এএডি/
  বিষয়:   বৈদ্যুতিক  চুরি  বিদ্যুৎস্পৃষ্ট  যুবক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: