মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘ইউএসএস ত্রিপোলি’ জাহাজে করে প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত মেরিন সেনা ও নাবিক গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল

2026-03-29T10:33:34+00:00
2026-03-29T10:33:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৩৩ এএম 
মেরিন সেনা ও নাবিক মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। ছবি : সংগৃহীত
‘ইউএসএস ত্রিপোলি’ জাহাজে করে প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত মেরিন সেনা ও নাবিক গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সেনারা উন্নত পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ উভচর হামলার (জল ও স্থল অভিযান) আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত।

সেন্টকম আরও জানিয়েছে, মোতায়েনকৃত এই সেনাদলের সঙ্গে রয়েছে বিশাল রণতরী এবং কৌশলগত সামরিক সরঞ্জাম। এ ছাড়া মার্কিন সামরিক বাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকেও আরও কয়েক হাজার সৈন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে আরও জানা গেছে। 

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মোতায়েন অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।


এর আগে, মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইরানে কয়েক সপ্তাহের জন্য একটি সীমিত কিন্তু জোরালো স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চলছে, কিন্তু মাঠপর্যায়ে সামরিক প্রস্তুতি ভিন্ন কথা বলছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মধ্যপ্রাচ্য  মার্কিন মেরিন সেনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: