পঞ্চগর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সেতাবগঞ্জ রেল স্টেশনে প্রবেশের সাথে সাথেই ট্রেনটির (গ) বগির চাকা লাইনচ্যুত হয়।
রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ৪৭ মিনিটে উক্ত ট্রেনটি লাইনচ্যুত হয়।
সেতাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মজনু মিয়া বলেন, ‘দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির পিছনের ৩য় বগি(গ) এর চাকা লাইনচ্যুত হয়েছে। ঈদ শেষে ঘরে ফেরা যাত্রী সাধারণের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছে লাইনচ্যুত বগিটি রেখেই দোলনচাঁপা ট্রেনটি রংপুর হয়ে সান্তাহার এর উদ্দেশ্যে সেতাবগঞ্জ ছেড়ে যাবে। এরপর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। লাইনচ্যুতের ঘটনায় রেল যোগাযোগের কোন বিঘ্ন ঘটছে না।’
এ ঘটনায় ট্রেনের কোন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও