চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে আগুন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের সাগরিকা এলাকায় কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে

2026-03-29T13:25:10+00:00
2026-03-29T13:44:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১:৪৪ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাগরিকা এলাকায় কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পাওয়ার পর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন সময়ের আলোকে বলেন, আগুন দুপুর একটার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এখন কিছু ধোঁয়া বের হচ্ছে। আমাদের ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   চট্টগ্রাম  সাগরিকা  কোল্ড  স্টোরেজ  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: