জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মেলান্দহ থানার ওসি

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার মো. ওবায়দুর রহমান। ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন

2026-03-30T03:41:37+00:00
2026-03-30T03:41:37+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মেলান্দহ থানার ওসি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৪১ এএম 
সম্মাননা সনদ নিচ্ছেন ওসি মো. ওবায়দুর রহমান। ছবি : সময়ের আলো
জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার মো. ওবায়দুর রহমান। ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও পারফরম্যান্সের অভিন্ন মানদণ্ডে তাকে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে জামালপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করা হয়। 

জামালপুর জেলা পুলিশ সুপার মোছাম্মৎ ফারহানা ইয়াসমিন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে মো. ওবায়দুর রহমানের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।


পুরস্কার গ্রহণের পর ওসি মো. ওবায়দুর রহমান জেলা পুলিশ সুপারসহ সব সিনিয়র কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এফআর
  বিষয়:   জামালপুর  শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ  মেলান্দহ থানা  ওসি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: