চট্টগ্রামের ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর খুলশী জালালাবাদ এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে বিদেশিসহ ৭০ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।বৃহস্পতিবার (১০

2026-09-10T23:27:28+00:00
2026-09-10T23:27:28+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম 
চট্টগ্রামের ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক। ছবি : সময়েরে আলো
চট্টগ্রাম নগরীর খুলশী জালালাবাদ এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে বিদেশিসহ ৭০ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।


স্থানীয়রা জানায়, গ্রেফতারদের মধ্যে চীনা ও পাকিস্তানি নাগরিক আছেন। দুই বছর আগে একটি ভবন ভাড়া নিয়ে ক্যাসিনোর চালান হচ্ছিল। বেশিরভাগ সময় চীনা নাগরিকদের দেখা যেত। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ অভিযানের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না। তবে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। ভবনের বাইরে অবস্থান করছেন বিপুল গণমাধ্যম কর্মী।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  ক্যাসিনো  বিদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: