রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় এক যুবতীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সায়দাবাদে বাস ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামে এক অটোরিকশা আরোহী মারা গেছেন।সোমবার (৩০মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

2026-03-30T21:09:54+00:00
2026-03-30T21:09:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় এক যুবতীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম 
ফাইল ছবি
রাজধানীর সায়দাবাদে বাস ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামে এক অটোরিকশা আরোহী মারা গেছেন।

সোমবার (৩০মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা দেবর মো. নাদিম জানান, তাদের বাসা দক্ষিণ সায়দাবাদে। বংশালে বাবার বাসা থেকে অটোরিকশায় করে সায়দাবাদ ফিরছিলেন তাসলিমা। পথে সায়দাবাদ রেলগেটে পিছন থেকে তিশা পরিবহনের একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দেয়৷ এতে সেটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন যাত্রী তাসলিমা ও অটোরিকশার চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাসলিমাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। আর পথচারীরা চালককে স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে যান।

স্বজনরা জানান, তাসলিমার স্বামীর নাম রশিদ আহমেদ বাপ্পি। বাবার নাম জয়নাল মাতুব্বর। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   রাজধানী  সায়দাবাদ  বাস  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: