সোমবারের আলোচিত সাত খবর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

‘জুলাইযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মতোই সুরক্ষা দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী’, ‘দেশে জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি : সংসদে জ্বালানিমন্ত্রী’, ‘সংসদীয়

2026-03-30T22:16:36+00:00
2026-03-30T23:49:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সোমবারের আলোচিত সাত খবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:১৬ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ১১:৪৯ পিএম  (ভিজিট : ১৫০)
গ্রাফিক : সময়ের আলো
‘জুলাইযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মতোই সুরক্ষা দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী’, ‘দেশে জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি : সংসদে জ্বালানিমন্ত্রী’, ‘সংসদীয় সরকার ব্যবস্থায় এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ’, ‘জুনে ২ কোটি শিশু পাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী’,  ‘হরমুজ প্রণালি খুলে না দিলে আমাদের কঠিন রূপ দেখবে ইরান’, ‘কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আর এস ফাহিম’, ‘রাষ্ট্রীয় মর্যাদায় দিলারা হাফিজের জানাজা সম্পন্ন’- সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর। 

সময়ের আলোর পাঠকদের জন্য সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো-


জুলাইযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মতোই সুরক্ষা দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের আইনী সুরক্ষা থাকবে। সকল দলের ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা মেনে চলবে সরকার। মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার হত্যার বিচার যেমন সম্ভব নয়, তেমনি জুলাই অভ্যুত্থানের সময়ে জনগণের প্রতিরোধে যারা নিহত হয়েছেন, তা যুদ্ধের ময়দানের বিচার। বিস্তারিত পড়তে ক্লিক করুন


দেশে জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি : সংসদে জ্বালানিমন্ত্রী
দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই, বরং সম্ভাব্য চাহিদার চেয়েও সরকারের বেশি প্রস্তুতি ও মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। বিস্তারিত পড়তে ক্লিক করুন


‘সংসদীয় সরকার ব্যবস্থায় এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ’
সংসদীয় সরকার ব্যবস্থার রাজনৈতিক সংস্কৃতিতে প্রথমবারের মতো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন


জুনে ২ কোটি শিশু পাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল দেশে হামের টিকার সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন। 
তিনি বলেন, বাস্তবে টিকার কোনো ঘাটতি নেই; বরং সমন্বয়হীনতা ও তথ্য উপস্থাপনার ভুলে জনমনে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন


‘হরমুজ প্রণালি খুলে না দিলে আমাদের কঠিন রূপ দেখবে ইরান’
হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেল কূপ এবং খারগ দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে রাজী না হলে এ ধরনের পদক্ষেপ আরও বাড়াবেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন


কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আর এস ফাহিম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এক হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। বিস্তারিত পড়তে ক্লিক করুন


রাষ্ট্রীয় মর্যাদায় দিলারা হাফিজের জানাজা সম্পন্ন
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো অধ্যাপক দিলারা হাফিজকে। জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজিত জানাজায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সোমাবার  আলোচিত  সাত খবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: