জার্মানির জয়রথ অব্যাহত

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আগের ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল।স্টুটগার্টে ম্যাচের

2026-03-31T09:24:40+00:00
2026-03-31T09:24:40+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
জার্মানির জয়রথ অব্যাহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:২৪ এএম   (ভিজিট : ৪৮)
প্রীতি ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আগের ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। 

স্টুটগার্টে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একচেটিয়া আক্রমণ চালায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ফ্লোরিয়ান ভির্টজ, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৩তম মিনিটে নিক ভল্টেমাডের পাস থেকে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

অবশেষে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোল পায় জার্মানি। ঘানার ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা, সেখান থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে জার্মানি। ৫৩তম মিনিটে ভল্টেমাডের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে চাপের মুখে থেকেও একটি গোছানো আক্রমণে ম্যাচে ফেরে ঘানা। ৭০তম মিনিটে প্রথম অন-টার্গেট শট থেকেই গোল আদায় করেন আব্দুল ফাতাউ, সমতায় ফেরান দলকে।

সমতা ফেরার পর ম্যাচে উত্তেজনা বাড়ে। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে জয়সূচক গোল পায় জার্মানি। বদলি হিসেবে নামা ডেনিজ উনদাভ সতীর্থের হেড থেকে পাওয়া বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশে গোল করেন।

এই জয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেল জার্মানি, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। অন্যদিকে ঘানার জন্য এটি টানা চতুর্থ হার। 

/এমএইচআর 


  বিষয়:   জার্মানি  ঘানা  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: