বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামে এক দেড় বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার

2026-03-31T17:25:25+00:00
2026-03-31T17:25:25+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:২৫ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামে এক দেড় বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩ নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা শাহ আলমের পুত্র। শাহ আলম জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে নিচে নিয়ে আসেন। পরে মা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে শিশু ওয়াজিহান পুনরায় ছাদে উঠে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতির পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে পড়ে যায়।


পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে বালতির ভেতর নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াজিহানকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, ফুটফুটে এই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  রাঙ্গুনিয়া  বালতি  পানি  প্রাণ  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: