ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে। যদিও তিনদিন আগেই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা।মার্চের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স

2026-03-31T19:09:59+00:00
2026-03-31T19:09:59+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৭৪)
সংগৃহীত ছবি
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে। যদিও তিনদিন আগেই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা।

মার্চের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়।

বাকি তিন দিন মিলিয়ে পুরো মাসে এসেছে ৩৬২ কোটি ২০ লাখ বা ৩.৬২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ০৭ লাখ ডলার রেমিট্যান্স।
 
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, চলতি মার্চের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৬২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
 
এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন ছিল দেশে আসা কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৬০৭ কোটি ৬০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইতিহাস  সর্বোচ্চ  রেমিট্যান্স 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: