যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চায়। কিন্তু যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানে সাথে বোমা দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পিট হেগসেথ বলেন, ‘ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেটি ট্রাম্পের দেওয়া শর্ত অনুযায়ী হবে।’
ইরানের ওপর বোমা হামলা ও একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে, তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি না করলে হামলা অব্যাহত রাখা হবে। এমনকি আলোচনাকে সুযোগ দিতে আক্রমণ একটুও বন্ধ করা হবে না।
সংবাদ সম্মেলনে ইরানে সম্ভাব্য স্থল হামলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজন হলে সেনা পাঠানো হবে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানানো হবে না।’
সময়ের আলো/কেএইচও