বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখার প্রবণতা যখন দিন দিন বাড়ছে, ঠিক তখনই সেই ধারা ভেঙে এক ভিন্ন বার্তা দিলেন সোনম কাপুর। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ লুকিয়ে না রেখে, পরিবারের নতুন সদস্যকে সবার সামনে তুলে ধরলেন তিনি ও তার পরিবার।
গত ২৯ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন সোনম। আর এই খুশির খবরের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় নবজাতকের প্রথম ঝলক। এই ছবি শেয়ার করেন সোনমের বোন রেহা কাপুর, যেখানে এক আবেগঘন মুহূর্ত ধরা পড়ে- নরম তোয়ালেতে মোড়া ছোট্ট শিশুটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে ভাইপোকে ঘিরে ভালোবাসা আর অনুভূতির কথা তুলে ধরেন রেহা।
আরও পড়ুন
অন্যদিকে, নিজের মাতৃত্বের অনুভূতিও লুকিয়ে রাখেননি সোনম। স্বামী আনান্দ আহুজার সঙ্গে যৌথভাবে তিনি জানান, নতুন অতিথির আগমনে তাদের পরিবারে আনন্দের জোয়ার বইছে। তাদের বড় ছেলে ভায়া কাপুর আহুজাও ছোট ভাইকে পেয়ে ভীষণ খুশি।
এই ঘটনাকে অনেকেই বলছেন ‘নতুন ট্রেন্ডের বিপরীত স্রোত’। কারণ, যেখানে আনুসকা শার্মা বা আলিয়া ভাটের মতো তারকারা সন্তানের মুখ আড়াল করে রাখেন, সেখানে সোনমের এমন খোলামেলা সিদ্ধান্ত ভক্তদের কাছে এক অন্যরকম বার্তা পৌঁছে দিল।
এএডি/