সিলেটে বাড়ছে হাম, শহিদ শামসুদ্দিন হাসপাতালেই ভর্তি ২৮ শিশু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটে বাড়ছে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। গত কয়েকদিনে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সর্বশেষ তথ্যানুযায়ী, সিলেটের

2026-04-01T19:46:03+00:00
2026-04-01T19:46:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে বাড়ছে হাম, শহিদ শামসুদ্দিন হাসপাতালেই ভর্তি ২৮ শিশু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম 
শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের হাম আইসোলেশন কেন্দ্র। ছবি : সময়ের আলো
সিলেটে বাড়ছে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। গত কয়েকদিনে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সর্বশেষ তথ্যানুযায়ী, সিলেটের বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই বর্তমানে ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ থেকে বুধবার পর্যন্ত এই হাসপাতালে মোট ৪৮ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগজুড়ে মোট ৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।

শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করতে চিকিৎসকরা নিরলস কাজ করছেন।


এ দিকে পরিস্থিতি মোকাবিলায় সিলেট বিভাগের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ থেকে ৩ শয্যার পৃথক হাম আইসোলেশন কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণের বিস্তার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, সিলেটে হামের পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান-আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা নিশ্চিত করুন এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না দেওয়া শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে। পরিস্থিতির অবনতি রোধে জনসচেতনতা এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর জোর দিচ্ছেন তারা।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলেট  হাম  শহিদ শামসুদ্দিন হাসপাতাল  ভর্তি  শিশু  টিকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: