সালমান তারেক শাকিলের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা’

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

কবি ও সাংবাদিক সালমান তারেক শাকিলের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা’ প্রকাশিত হয়েছে। শুদ্ধপ্রকাশ থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত

2026-04-02T22:33:58+00:00
2026-04-02T22:33:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
সালমান তারেক শাকিলের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
কবি ও সাংবাদিক সালমান তারেক শাকিলের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা’ প্রকাশিত হয়েছে। শুদ্ধপ্রকাশ থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত গ্রন্থগুলোর একটি।

প্রকাশক হিরণ্ময় হিমাংশু জানান, ২০০৫-০৬ সাল থেকে শুরু করে ২০২৫ সালের শেষ পর্যন্ত লেখা কবিতাগুলো নিয়েই সাজানো হয়েছে এই কাব্যগ্রন্থ। দীর্ঘদিন ধরে মাসিক, পাক্ষিক, ত্রৈমাসিক পত্রিকা, ছোটকাগজ, দৈনিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কবিতা লিখে আসছেন কবি।

বইটির প্রচ্ছদ নির্মাণ করেছেন শিহাব শাহরিয়ার সোহাগ, যা নির্মিত হয়েছে বুদ্ধদেব বসু’র ‘স্বাগত বিদায়’ অবলম্বনে। 

ব্যাক-কভারে সাজ্জাদ হোসেনের তোলা ছবির ওপর অলঙ্করণ করেছেন গাজী শাহজাহান।

৮০টি কবিতায় সমৃদ্ধ ‘কবিতা’ গ্রন্থে প্রেম, ভালোবাসা, নগ্ন জীবন-যাপন, সমাজ-রাষ্ট্র, নগর-সভ্যতা ও নাগরিক ভোগ-উপভোগসহ নানা বিষয় উঠে এসেছে। এসবের মাধ্যমে কবি তার সময় ও অনুভবের এক বিস্তৃত চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।

নিজের লেখাগুলোকে ‘কবিতা’ হিসেবে মলাটবদ্ধ করলেও এর প্রকৃত মূল্যায়ন সময়ই নির্ধারণ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কবি।

বইটি বর্তমানে অনলাইন ও অফলাইনে পাওয়া যাচ্ছে। 

আগ্রহীরা শুদ্ধপ্রকাশ এর হটলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কবি  কবিতা  কাব্যগ্রন্থ 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: