অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

অবৈধভাবে তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ২ ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মজুত

2026-04-03T04:47:26+00:00
2026-04-03T04:47:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ এএম 
১৪৫৫ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
অবৈধভাবে তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ২ ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মজুত করার অপরাধে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মধুপুর বাজারের হাসমত আলী দোকান থেকে ৭২০ লিটার ডিজেল ও ৩৪৫ লিটার পেট্রোল এবং আব্দুস সালামের দোকান থেকে ৩০০ লিটার ডিজেল, ৮৫ লিটার পেট্রোল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটর সাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।


বেলকুচি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, ‘চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল ও পেট্রোল মজুদ করা হয়েছিল। অভিযান চালিয়ে দুই দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অবৈধ  মজুত  তেল জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: